‘মিস্টার মাম্মি’ পোস্টার প্রকাশ্যে আসতে চমকে গিয়েছিলেন দর্শক। গর্ভ আড়াল করে বসে আছেন রীতেশ দেশমুখ! নায়ক অন্তঃসত্ত্বা? সে কী!
স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়িয়েছিল শাদ আলি পরিচালিত নতুন ছবির ঘোষণা। তারপর প্রচার ঝলক এল যথাসময়ে।
ভিডিওতে দেখা যায়, চিকিৎসকের কাছে ছুটছেন রীতেশ। চিকিৎসকের ভূমিকায় মহেশ মঞ্জরেকর। তাকে রীতেশ জানাচ্ছেন, স্ত্রী জেনেলিয়া ডিসুজা আর তিনি একই রকম অসুস্থ। রোগের লক্ষণ দু’জনের একই।
মহেশ বোঝেন, রীতেশের গর্ভে সন্তান এসেছে। সে কথা তাকে বলতে চোখ ছানাবড়া রীতেশের। জেনেলিয়া আর তিনি একই সঙ্গে সন্তানধারণ করবেন? কীভাবে সন্তানের জন্ম দেবেন তিনি? কী করে হল এমন উলটপুরাণ!
যদিও ঝলকে বোঝা যাচ্ছে, এটি হাস্যরসাত্মক কমেডি। বহুদিন পর রীতেশ আর জেনেলিয়াকে পর্দা ভাগ করতে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। আগামী ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘মিস্টার মাম্মি’।
অন্যদিকে রীতেশের নিজের পরিচালনায় মরাঠি ছবিও আসতে চলেছে। ‘বেদ’ মুক্তি পাবে চলতি বছর ৩০ ডিসেম্বর।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

