আঁখি আলমগীরকে প্রথম কেনা গহনা উপহার দিলেন রুনা লায়লা

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা সংগীতশিল্পী আঁখি আলমগীরকে একটি হীরার সেট উপহার দিয়েছেন। সত্তরের দশকে এই হীরার সেট কিনেছিলেন। যেটা রুনা লায়লার প্রথম কেনা গহনা। আর এমন উপহার পেয়ে দারুণ খুশি আঁখি আলমগীর।

এই খুশি ভক্তদের সঙ্গেও শেয়ার করেছেন তিনি।

হীরার সেটের ছবি ফেসবুকে প্রকাশ করে আঁখি আলমগীর লিখেছেন, ‘রানির নিজের হাত থেকে পাওয়া সবচেয়ে সুন্দর এবং অমূল্য উপহার। আন্টি এই মূল্যবান গয়নার সেটটি সত্তর দশকে জয়পুর থেকে কিনেছিলেন। এটা ছিল তাঁর কেনা প্রথম হীরার সেট। আমি জানি না এই মূল্যবান উপহারের প্রাপ্য আমি কিনা, আমি শুধু বলতে পারি এটি আমার কাছে তাঁর দেওয়া আশীর্বাদ। আমি উচ্ছ্বসিত ও আনন্দিত। ধন্যবাদ মিষ্টি আন্টি, ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা তোমাকে। ’

জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর অভিনেতা আলমগীরের মেয়ে। আবার রুনা লায়লা অভিনেতা আলমগীরের স্ত্রী। রুনা লায়লা ও আঁখি আলমগীরের দারুণ সখ্য।

আলমগীর পরিচালিত একটি সিনেমায় প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছিলেন আঁখি আলমগীর। এই গানের সুর করেছিলেন রুনা লায়লা। এটাই ছিল রুনা লায়লার প্রথম সুর করা গান।

প্রথম সুর করা গান উপহার পাওয়ার পর এবার রুনা লায়লার কাছ থেকে পেলেন প্রথম কেনা গহনা। স্বাভাবিকভাবেই এই উচ্ছ্বাস আঁখির পক্ষে অপ্রকাশ্য রাখা সম্ভব না।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।