ফার্নিচারের জন্য এফডিসির গাছ নিলেন ওমর সানী

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানি বর্তমানে নিজের ব্যবসা এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রাজধানীর গুলশানে রয়েছে তার একটি রেস্তোরাঁ। একই নামে অচিরেই আরও একটি শাখা চালু করতে যাচ্ছেন তিনি। বর্তমানে পুরোদমে চলছে তার প্রস্তুতি।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে এফডিসির মসজিদ চত্বরের একটি গাছ উপড়ে পড়ে। গাছটি দেখে মন খারাপ হয় এই নায়কের। তিনি গাছটি রেস্তোরাঁর ফার্নিচারের জন্য হাদিয়ার মাধ্যমে নিয়েছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে ওমর সানী বলেন, এখানে (এফডিসি) অনেক কাজ করেছি। আমাদের বহু স্মৃতি রয়েছে। গাছগুলো ছোট দেখেছিলাম।

গত শুক্রবার যখন এখানে নামাজ পড়তে আসি, গাছটা এভাবে পড়ে থাকতে দেখে খারাপ লেগেছে! তখন হঠাৎ করে মাথায় এলো, আমার রেস্তোরাঁর জন্য কাঠ প্রয়োজন। এ কারণে গাছটি হাদিয়া দিয়ে নিয়েছি। গাছটি ঝড়ে পড়ে না গেলে নিতাম না।

আগামী ২ ডিসেম্বর রাজধানীর আফতাবনগরে ‘চাপওয়ালা’র দ্বিতীয় ব্রাঞ্চ খুলবেন ওমর সানী। সেখানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চাপ পাওয়া যাবে। সঙ্গে লুচি, আলুর দম থাকবে। এ ছাড়াও প্রতি শুক্রবার বিভিন্ন ধরনের স্পেশাল খাবার পাওয়া যাবে রেস্তোরাঁয়।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।