মৌসুমীকে চমকে দিলেন ওমর সানী

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমী। ০৩ নভেম্বর (বৃহস্পতিবার) তার জন্মদিন। আর এ দিনটির কথা কখনও ভুলে যান না স্বামী চিত্রনায়ক ওমর সানী। সব সময়ই প্রিয় মানুষটিকে চমকে দিতে চেষ্টা করেন অভিনেতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাসায় রাত ১২টায় কেটেছেন কেক। মৌসুমীকে চমকে দিতে দিয়েছেন উপহার।

রাতে চিত্রনায়ক ওমর সানী তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, ‌‘রাতে শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন, পরিবার নিয়ে ভালো রাখুন। তোমার জন্মদিনে সবার মাঝে আমিও একজন ভালোবাসার মানুষ, সবাই দোয়া করবেন ওর জন্য। শুভ জন্মদিন মৌসুমী।’

৯০-এর দশকে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় জনপ্রিয় অভিনয় শিল্পী মৌসুমীর। প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। এরপর ‘দোলা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি ও তারকা খ্যাতি লাভ করেন। এখন পর্যন্ত তিনি অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে।

অভিনয় জীবনে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মৌসুমী। জাতীয় পুরস্কার পাওয়া সিনেমাগুলো হচ্ছে- ‘মেঘলা আকাশ’, ‘তারকাটা’ ও ‘দেবদাস’। এ ছাড়া, বহুবার পেয়েছেন বাচসাস পুরস্কার। পাশাপাশি আরও অনেক পুরস্কার পেয়েছেন তিনি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।