এবার গান গাইবেন হিরো আলমের নায়িকা রিয়া মনি

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি।

নুসরাতকে ছেড়ে হিরো আলম বেশ কিছুদিন ধরে রিয়া মনি নামে এক তরুণীর সঙ্গে জুটি বেঁধেছেন। মডেল হয়েছেন বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে। একসঙ্গে কাজ করেছেন সার্কাসেও।

এবার জানা গেল, রিয়া মনি সম্প্রতি গায়িকা হিসাবে আত্মপ্রকাশ করছেন। হিরো আলমের সঙ্গে ‘আমি আমার নামটা তোমার পাশে লিখে দিতে চাই’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

এফএ প্রীতমের কথা ও সুরে গানের মিউজিক ভিডিও আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।

নতুন অভিজ্ঞতা সম্পর্কে রিয়া মনি বলেন, হিরো আলমের সঙ্গে আমার জুটি মানুষ ভালোভাবেই গ্রহণ করেছেন। তার সঙ্গে মুভির পাশাপাশি অনেক মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছি। এবার গায়িকা হিসাবে হাজির হচ্ছি। আশা করি, দর্শক-শ্রোতা আগের মতোই আমাদের গ্রহণ করবেন। আসলে আমরা মানুষদের বিনোদন দেওয়ার জন্যই কাজ করি।

হিরো আলম বলেন, আমি নিজের যোগ্যতাই আজ এ পর্যন্ত এসেছি। কারো সহযোগিতা পাইনি। আমি মানুষের মনের কষ্ট বুঝি। এজন্য সবাইকে সহযোগিতা করি। পাশে দাঁড়ায়ই। সেই জায়গা থেকে রিয়া মনির সঙ্গে গানটি করেছি। আশা করি, সবাই ভালোভাবেই নেবেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।