মেক্সিকোতে সাগরপাড়ে উত্তাপ ছড়াচ্ছেন তানজিন তিশা

মেক্সিকোর কিন্তানা রু রাজ্যের কানকুন শহরে তানজিন তিশা। রোদ ঝলমল দিনে অপূর্ব লেগেছে তানজিন তিশার সাজগোজ।

কাঁধখোলা হলুদ রঙা পোশাকে তানজিন তিশা। নীল সাগরের পাড়ে পাম গাছের সারিতে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ তানজিন তিশা।

নীল আকাশের নিচে খোলা চুলে মিষ্টি হাসিতে তানজিন তিশা। সোনালি গোলাকার দুল পরেছিলেন তানজিন তিশা। সৈকতের বালিতে খালি পায়ে ছবি তুলেছেন তানজিন তিশা।

ফরাসি যাজক জন ভিয়ানের একটি বিখ্যাত উক্তি পোস্ট করে ছবিগুলো শেয়ার করেছেন তানজিন তিশা। উক্তিটি হলো, ‘একটি খাঁটি মন চমৎকার মুক্তার মতো। সমুদ্রের তলদেশে যতক্ষণ এটি খোলসের ভেতর লুকিয়ে থাকে, কেউ এর প্রতি মুগ্ধতা নিয়ে ভাবে না। তবে এটি রোদের আলোয় নিয়ে এলে জ্বলজ্বল করে এবং সবার নজর কেড়ে নেয়। এভাবেই পৃথিবীতে আড়ালে থাকা খাঁটি মন একদিন অনন্ত সূর্যালোকে স্বর্গদূতদের সামনে জ্বলে উঠবে।’

মেক্সিকোর কিন্তানা রু রাজ্যের কানকুন শহরে আরেকদিন শ্বেতশুভ্র সৌন্দর্য ফুটিয়ে তুলেছিলেন তানজিন তিশা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।