চুল পড়ার সমস্যায় নাজেহাল? ঘরোয়া কিছু প্যাক নিয়মিত ব্যবহার করলে নতুন করে গজাবে চুল। ঘন ও ঝলমলে চুল পেতে কীভাবে হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করবেন জেনে নিন।
১। একটি পেঁয়াজ থেকে রস বের করে ২ টেবিল চামচ নারিকেল তেল, আধা চা চামচ লেবুর রস ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ৩০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
২। একটি ডিম ভেঙে ১ টেবিল চামচ মধু ও অল্প লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে ৪০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
৩। ক্যাস্টর অয়েলের সঙ্গে কালোজিরার তেল মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। একটি গরম তোয়ালে দিয়ে চুল মুড়ে রাখুন। ২০ মিনিট পর তোয়ালে খুলে অপেক্ষা করুন ১ ঘণ্টা। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।
৪। পাকা কলা চটকে নারিকেলের দুধ মিশিয়ে চুলে লাগান। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
৫। জবা ফুলের পাপড়ি বেটে কালোজিরার তেল মিশিয়ে মাথার ত্বকে লাগান। ৪৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।
৬। আমলকী গুঁড়া ও শিকাকাই গুঁড়ার সঙ্গে নারিকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পুর সাহায্যে।
৭। মাইল্ড শ্যাম্পুর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করুন।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

