নানা জল্পনা-কল্পনা শেষে ঢাকায় আসছেন নোরা ফাতেহি

অবশেষে ঢাকায় আসার অনুমতি পেয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি।

সোমবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক অনুমতি পত্রে তাকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্রে উল্লেখ রয়েছে, আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসছেন নোরা ফাতেহি। এক দিন অবস্থান করেই তিনি ভারতে ফিরে যাবেন।

নোরা ফাতেহিকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক স্বর্ণা।

তিনি গণমাধ্যমকে জানান, নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে অনেক জল ঘোলার চেষ্টা করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে। তার বাংলাদেশ সফর নিয়ে আর কোনো জটিলতা নেই।

এর আগে, ঢাকার মঞ্চে নোরার নাচার প্রস্তুতি শেষ হলেও অনুমতি দেয়নি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। গত ১৭ অক্টোবর উপসচিব মোহাম্মদ খালেদ হোসেনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নোরার বাংলাদেশ সফরের অনুমতি বাতিল করেছিল মন্ত্রণালয়।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।