ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও অভিনয়গুণে শোবিজে শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন। কাজে ব্যস্ত থাকলেও পাশাপাশি সোশ্যালেও বেশ সক্রিয় তিনি।
সোমবার (৭ নভেম্বর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের মুখের একটি ছবি পোস্ট করেছেন প্রভা। ছবিতে তার মুখমণ্ডলের অর্ধেক রয়েছে। আর তার সঙ্গেই কয়েক বাক্যের ক্যাপশন জুড়ে দিয়েছেন অভিনেত্রী।
প্রভা লিখেছেন, “আপনি যদি অন্যের সমালোচনায় মনোনিবেশ করেন তাহলে নিজের ত্রুটি দেখতে ও সংশোধন করতে পারবেন না। মনে রাখবেন, আপনার সব কর্মের জন্য আপনি নিজে দায়ী।”
তিনি আরও লিখেছেন, “আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কী করেছেন? অন্যরা কী করেছে সেই সম্পর্কে নয়। তাই নিজের প্রতি মনোযোগী হয়ে নিজেকে রক্ষা করুন।”
প্রভার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ প্রিয় তারকার ইতিবাচক মতামতে প্রশংসামূলক মন্তব্যও করেছেন।
প্রভা ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। তারপরও সব অতীতকে পেছনে ফেলে কাজে সরব হয়েছেন তিনি। জীবনকে নতুন করে সাজিয়েছেন। এরপরও সোশ্যালে অনেক সময় নোংরা মন্তব্য হয় তাকে নিয়ে। এ কারণে ইনস্টাগ্রামে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন। তবে পরে অবশ্য তা উন্মুক্ত করে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের জন্য।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

