৪৩ বছর বয়সে মা হলেন বিপাশা বসু

বলিউডে একের পর এক খুশির খবর। কিছুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। আর এবার মা হওয়ার সুখবর দিলেন জনপ্রিয় আরেক অভিনেত্রী বিপাশা বসু।

শনিবার (১২ সেপ্টেম্বর) কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৪৩ বছর বয়সি এই বলিউড সুন্দরী। করণ সিং গ্রোভার- বিপাশা দম্পতির এটি প্রথম সন্তান। এই জুটির দুই থেকে তিন হওয়ার খবর সামনে আসতেই ভক্ত থেকে শুরু করে বলিউড তারকা, সকলের শুভেচ্ছায় ভাসছেন।

‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি।

বিপাশার সঙ্গে সংসার শুরুর আগে দুই বার বিয়ে ভেঙেছে করণের। বলিউড নায়িকার সঙ্গে তার সম্পর্ক টিকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। দুজনের বিয়ে নিয়ে চর্চাও কম হয়নি। যাবতীয় সমালোচনা, নেতিবাচকতাকে উড়িয়ে দিয়ে একসঙ্গে রয়েছেন তারা। এবার দুই থেকে তিন হলেন এই দম্পতি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।