আর্জেন্টিনার ভক্তদের জন্য গাইলেন হিরো আলম

২০২১ কোপা আমেরিকার সময় মেসিকে নিয়ে ‘উই লাভ মেসি’ শিরোনামে একটি গান করেছিলেন আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম।

এবার কাতার ফুটবল বিশ্বকাপ ঘিরেও থাকছে তার নতুন গান। এবার আর্জেন্টাইন ভক্তদের জন্য নতুন গান প্রকাশ করছেন তিনি। শিরোনাম ‘জিতবে এবার আর্জেন্টিনা’।

গানটি কথা ও সুর যৌথভাবে করেছেন হিরো আলম ও এফএ প্রীতম। আর এর দৃশ্যধারণ হয়েছে ঢাকাতেই। গানটি প্রকাশ হবে আগামীকাল সোমবার দুপুরে হিরো আলমের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

হিরো আলম বলেন, ‘বিশ্বকাপের আনন্দ বাড়াতে একটি গান করেছি। এটা আসলে আর্জেন্টিনার ভক্তদের জন্য, কিন্তু গানটি সবারই ভালো লাগবে আশা করি।’

হিরো আলম আরও বলেন, খেলার মধ্যে হার-জিত থাকবে। আর তা মেনে নিতে হবে। হারলে তো জিতা যাই। এইটা মাথায় রাখলে কোনো সমস্যা হবে না।

আরও একটা জিনিস সময় মাথায় রাখতে হবে আমাদের সবার পরিবার আছে। তাহলে আর কোনো সমস্যা হবে না। সবাই দোয়া করবেন, মেসি এইবার কাপ নিয়ে দেশে যাবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।