অদ্ভুদ এই বাস ডাঙ্গায় চলে বাসের মত আর পানিতে চলে স্টিমারের মত

জার্মানির হামবুর্গে গত মার্চ মাস থেকে এমন একটি বাস চলাচল করছে৷ ইতিমধ্যে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ‘অ্যাম্ফিবিয়াস বাস’৷ হ্যাঁ৷ এটাই বাসের নাম৷ বাংলা করলে যার অর্থ

দাঁড়ায় ‘উভচর বাস’৷ কারণ এই বাস প্রথমে রাস্তায় চলে, তারপর এলবে নদীতে নেমে যায়৷ তারপর আবার রাস্তায় উঠে পড়ে৷ জার্মানিতে এটিই একমাত্র অ্যাম্ফিবিয়াস বাস৷ রাস্তায় চলার জন্য এর আছে একটি ইঞ্জিন৷ আর

পানির জন্য আছে আরও দু’টি৷ পানিতে নামার সময় বাসের চাকা একটু উপরে উঠিয়ে নেয়া হয়৷ জানা গেছে, হামবুর্গে বাণিজ্যিকভাবে এরকম একটি বাস চালুর প্রক্রিয়া শুরু হয় বছর চারেক আগে৷ এরপর

পরীক্ষামূলক বিভিন্ন পর্যায় শেষে গত মার্চ মাস থেকে এই সার্ভিস চালু হয়৷ বাসটি ৩৬ জন যাত্রী বহন করতে পারে৷ চালক ছাড়াও বাসে আরও দু’জন ক্রু থাকেন৷

হাঙ্গেরির বুডাপেস্টে বাসটি তৈরি করা হয়৷ সেখানে ছয় বছর আগেই এরকম সেবা চালু হয়েছে৷

এবার শুধু রাস্তায় নয়, পানিতে চলবে এই বাস! যা নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে মুহূর্তেই তুমুল ভাইরাল ভিডিও।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।