আজ মিমের হাত ধরেছি, কাল অন্য নায়িকার হাত ধরতে হতে পারে: শরিফুল রাজ

স্ত্রী পরীমণির স্ট্যাটাসের পর একরকম নাকই কাটা গেছে অভিনেতা শরিফুল ইসলাম রাজের। যার সূত্রধরে শুরু হয় নানারকম জল্পনা-কল্পনা এবং গু;জব। যার প্রভাব পড়েছে রাজের কাজে।

রাজ-মিমকে নিয়ে দেয়া ফেসবুক স্ট্যাটাসের জেরে এখন কা;জের সম্প;র্ক ন;ষ্ট হয়েছে দুজনের। যার ফলে মিম সরাসরি গণমাধ্যমকে জানিয়েছেন, রাজের স;ঙ্গে কাজ আর নয়। আমি চাই না আমার জন্য রাজ-পরীর স;ম্পর্ক খারাপ হোক। তারা সুখে থাকুক।

এ বিষয়ে রাজ সংবাদমাধমে জানান, সিনেমার প্রচারে আজ মিমের হাত ধরেছি, কাল আরেক ছবিতে অন্য নায়ি;কার হাত ধরতে হতে পারে। সিনে;মা করতে গেলে এটা থাকবেই। কারণ, সিনেমা আমার কাজ, পেশা। সুতরাং এখানে এই হাত ধরাধরিটা সাধারণ ব্যাপার। এটি নিয়ে অনেক ইস্যু হয়ে গেল। হঠাৎ কেন এসব হলো, তাও জানি না। কীভাবে সামলাতে হয়, সেটাও আমি জানি না।

তিনি হ;তাশ হয়ে জানান, এক সপ্তাহ ধরে মানুষ আমাকে পাগল করে দিয়েছে। কিন্তু আমি কারও ফোনই ধরি;নি। ঘটনাটি সত্যি হলে উত্তর দিতাম। সবার ফোন ধরতাম। আমি পরীকে সম্মান করি, সংসারকে সম্মান করি। আমার জীবনের শেষ র;ক্তবি;ন্দু দিয়ে হলেও পরিবার, সংসারকে সম্মান দিয়ে যাব।

এই অভিনেতা আরও জানান, পরী এবং মিম কাজে ফিরবে কিন্তু এসব নিয়ে ওদের ঝামেলা হবে না। যে যার মতো কাজ করবে তারা। সমস্যা হবে তার, যে মানুষটি কোনো কিছুই জানে না, কোনো কিছুই করল না, তাকে নিয়ে এখন মানুষ মু;খরোচক সব গল্প বানাচ্ছে, নিউজ প্রকাশ করছে।

তিনি আক্ষেপ নিয়ে জানান, বাংলাদেশের এমন কোনো মিডিয়া নাই, এসব নিয়ে খবর প্রকাশ হয়নি। যদি আমার জীবনে এমন ঘটনা ঘটত, তাহলে আমি মানতে পারতাম। বিনাদোষে অনেক কিছু আমাকে ফেস করতে হচ্ছে।

উল্লেখ্য, প্রায় এক বছর আগে রায়হান জুয়েলের নতুন সিনেমা ‘পথে হলো দেখা’ ছবিতে চুক্তি করেছেন বিদ্যা সিনহা মিম। তার বিপরীতে রাজকে নেয়ার ব্যাপারে পরিচালক আগ্রহ প্রকাশ করলেও সিনেমার স্ক্রিপ্ট পছন্দ হয়নি রাজের। পরিচালক জুয়েলও এটি স্বীকার করেছেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।