মরুর বুকে শুরু হতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপ। আজ রবিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার এবং ইকুয়েডর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। উদ্বোধনী দিনে একটাই ম্যাচ।
বিশ্বকাপ উত্তাপের আঁচ এ দেশেও বেশ ভালোভাবেই লেগেছে। চারদিকে পতাকা উড়ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রিয় দলকে নিয়ে নানা আয়োজন। এসবের দলে যুক্ত হয়েছেন দেশের শোবিজ তারকারাও। একেকজন একেক দল সমর্থন করছেন, প্রিয় দলের জার্সি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও পোস্ট করছেন।
এদিকে অভিনেত্রী শবনম ফারিয়া পড়েছেন বিপাকে। তিনি কোন দল সমর্থন করবেন বুঝে উঠতে পারছেন না। কেননা খেলাটাই নাকি তিনি ঠিকঠাক বোঝেন না।
ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্টে ‘দেবী’খ্যাত অভিনেত্রী বলেন, ‘সবাই জানতে চাচ্ছে কোন টিম সাপোর্ট করি। যেহেতু খেলা ঠিকঠাক বুঝি না, খেলা দিয়ে কাউকে সাপোর্ট করা ঠিক হবে না। ’
অভিনেত্রী সমর্থন করার একটা পন্থা বেছে নিয়েছেন। সেটা জানিয়ে বললেন, ‘আমি ভাই সুন্দরের পূজারি, অনেক গবেষণা করে যা বুঝলাম, স্পেনের চেয়ে সুন্দর প্লেয়ার আর কোনো টিমে নাই।
সো যা বুঝি না তা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে, আমি বরং স্পেনই সাপোর্ট করি। ’
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

