শ্যাম্পেনের জল থেকে উঠে এল এক কমলা দানব, দেখতে বহু মানুষ ভিড়

এতদিন ধরে শ্যাম্পেনের জলে ডুবে ছিল এই কমলা দানব! নিজের চোখকে বিশ্বাসই করতে পারছেন না অনেকে। তবে তাকে জল থেকে তুলে হাতে নেওয়ার পর বহু মানুষ ভিড় করেন তাকে দেখার জন্য।

অ্যাকোয়ারিয়াম যাঁদের আছে তাঁদের কাছে এ মাছ অতি পরিচিত। শখ করে তাঁরা বেশ কয়েকটি ছেড়ে রেখে দেন জলে। তার কমলা, সোনালি রং অবশ্যই দৃষ্টিনন্দন।

তাই অ্যাকোয়ারিয়ামে এর দেখা অধিকাংশ সময়ই পাওয়া যায়। কিন্তু তার যে এমন অতিকায় চেহারা হতে পারে তা কেউ ভাবতেও পারেননি।

মাছটি ছিপে গাঁথার পর তা দেখা না গেলেও জল তোলপাড় করছিল। ফলে যিনি ছিপে গাঁথেন মাছটিকে, তাঁর প্রায় আধঘণ্টা লেগে যায় মাছটিকে ডাঙায় তুলতে। আর তোলার পর তিনি নিজেই কার্যত হকচকিয়ে যান।

এত বিশাল গোল্ড ফিশ! এ তিনিও কখনও দেখেননি। ওজন করে দেখা যায় স্ত্রী গোল্ড ফিশটির ওজন প্রায় ৩০ কেজি! বয়স প্রায় ২০ বছর।

খতিয়ান বলছে এর আগে বিশ্বের কোথাও এতবড় গোল্ড ফিশ দেখা যায়নি। যা পাওয়া গেল ফ্রান্সের শ্যাম্পেন শহরের ব্লুওয়াটার হ্রদে। যেখানে মধ্যবয়সী ব্রিটিশ অ্যান্ডি হ্যাকেট মাছটিকে ছিপে গাঁথেন।

আমেরিকায় বড় চেহারার গোল্ড ফিশ পাওয়া যায় ঠিকই, তবে আমেরিকানরাও এতবড় গোল্ড ফিশ কখনও দেখেননি। অতিকায় মাছটি পাকড়াও করার পর অ্যান্ডি এখন রাতারাতি সেলেব্রিটি। তাঁকে সবচেয়ে বড় গোল্ড ফিশ ধরার জন্য পুরস্কৃতও করা হয়েছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।