বাংলাদেশে এসে চ;ড় খেয়েছিলেন নোরা ফাতেহি

সম্প্রতি একটি অনুষ্ঠানে ঢাকা ঘুরে যান বলিউডের কানাডিয়ান অভিনেত্রী নোরা ফাতেহি। তবে এর আগেও তিনি বাংলাদেশে একবার এসেছিলেন।

নোরা ফাতেহির প্রথমবারের ঢাকা সফর তেমন সুখকর ছিল না। বাংলাদেশে শুটিংয়ে এসে এক সহ-অভিনেতাকে চ;ড় মেরেছিলেন বলে জানালেন এ বলিউড তারকা। ফলশ্রুতিতে এক সহ–অভিনেতার চ;ড় খেয়েছিলেন তিনি।

সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারে ওই সিনেমার অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন নোরা। শুধু তাই নয়, তার সঙ্গে ঝগড়ায় জড়ানোর কথাও নোরা ‘দ্য কপিল শর্মা শো’তে প্রকাশ করেছেন।

শোর এক পর্যায়ে কপিলের সঙ্গে আলাপে নোরার অনেক অজানা তথ্য বেরিয়ে আসে। নোরা বলেন, একবার বাংলাদেশে শুটিং করার সময় এক অভিনেতা খারাপ আচরণ করেছিল আমার সঙ্গে। আমি তাকে চ;ড় মারি এবং সে আমাকে পাল্টা চ;ড় মারে।

তিনি বলেন, আমি তাকে পুনরায় চ;ড় মারলে সে আমার চুল টেনে ধরেছিল। তার পর আমাদের বিশাল যুদ্ধ বেঁধে গেল। পরিচালক এসে তা থামায়।

কবে এই ঘটনা ঘটেছিল কিংবা যার সঙ্গে ঝ;গ;ড়া বেঁধেছিল, তিনি বাংলাদেশি না ভারতীয়, তা নোরা প্রকাশ করেননি।

বর্তমানে নোরা ফাতেহি তার নতুন ছবি ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারণায় ভীষণ ব্যস্ত সময় পার করছেন। তার ছবির প্রচারণার অংশ হিসেবে আয়ুষ্মান খুরানার সঙ্গে তিনি হাজির হয়েছিলেন ‘দ্য কপিল শর্মা শো’তে।

মরক্কো বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। আট বছর আগে বলিউড অভিষেক হয় নোরার। নৃত্যশিল্পী থেকে বলিউড সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে কদর বেড়ে যায় তার।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।