স্বামী-কন্যাকে নিয়ে মদিনায় পূর্ণিমা

স্বামী-সন্তান নিয়ে মদিনা গিয়েছেন অভিনেত্রী পূর্ণিমা।

অভিনেত্রী তার ইনস্টাগ্রামের স্টোরিতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখান থেকেই জানা যাচ্ছে মদিনায় তাদের দিনলিপি।

পূর্ণিমা, তার স্বামী আশফাকুর রহমান রবিন এবং অভিনেত্রীর মেয়ে উমাইজার মদিনায় যাওয়ার উদ্দেশ্য ওমরাহ পালন।

রবিন ২৫ নভেম্বর একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। পূর্ণিমা ও উমাইজাকে নিয়ে তোলা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মদিনায় ভালোভাবে পৌঁছেছি।’

পরদিন অর্থাৎ ২৬ নভেম্বর (শনিবার) তিনি আরেকটি ছবি পোস্ট করেছেন। যেখানে পূর্ণিমার সঙ্গে দেখা যাচ্ছে রবিনকে।

অন্যদিকে পূর্ণিমা তার ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছেন, সেখানে পূর্ণিমা-রবিন-উমাইজাসহ আরও কয়েকজনের ছবি রয়েছে, রয়েছে খাবারের ছবি।

শনিবার পোস্ট করা পূর্ণিমার সেই ইনস্টা স্টোরিতে একটি ভিডিও রয়েছে। ভিডিওটিতে লেখা ‘আল-মসজিদ আন-নাবাওয়ি’। ধারণা করা হচ্ছে, সেটি মসজিদ-ই-নববীর ছবি।

কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে পরিচয় হয় পূর্ণিমার। তারপর প্রেমের সম্পর্কে জড়ান। গত ২৭ মে বিয়ে করলেও তা প্রকাশ্যে আসে ২১ জুলাই রাতে। প্রায় দুই মাস গোপন রাখার পর নিজেই বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন এ নায়িকা।

এদিকে সৌদি যাওয়ার আগে সবশেষ ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমার শুটিং করেছেন পূর্ণিমা। সরকারি অনুদানের এই সিনেমার তার সঙ্গে আরও অভিনয় করেছেন ফেরদৌস, জয় চৌধুরী, মৌমিতা সূচরিতা, অরুণা বিশ্বাস, শাহানুর, মিশা সওদাগরসহ অনেক।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।