অবশেষে শপথ নিলেন মৌসুমী

ঢাকাই সিনেমার প্রিয়দর্শনী নায়িকা মৌসুমী। দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে নিজের প্রতিভার সাক্ষর রেখে চলেছেন। সবশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরী সদস্য পদে জয়লাভ করেন তিনি।

অবশেষে নয় মাস পর অভিমান ভেঙে শপথ নিলেন মৌসুমী।

মৌসুমীকে শপথ পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণের মধ্যে আইনি লড়াই অব্যাহত রয়েছে। তবে সবশেষ আদালতের অভিমত অনুসারে, সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে তার আইনজীবী জানিয়েছেন।

ইতোমধ্যে নিপুণ পুরোদমে তার দায়িত্ব পালন শুরু করেছেন। সমিতির কার্যকরী কমিটির মিটিংও সম্পন্ন হয়েছে। এ মিটিংয়ে মিশা-জায়েদ খানের প্যানেল থেকে বিজয়ীদের অংশগ্রহণ করার জন্য চিঠি দেওয়া হয়েছিলো। এতে অনেকেই সাড়া দিয়েছেন। মিটিংয়েও অংশ নিয়েছেন। এ সময়ই কার্যকরী সদস্য পদে শপথ নেন মৌসুমী। তাকে শপথ পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন।

শিল্পী সমিতির দুই প্যানেল থেকে নির্বাচিত সদস্যদের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন- ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার, ডিপজল, রিয়াজ, মৌসুমী, সাইমন, ইমন, জয় চৌধুরী, অঞ্জনা, কেয়া, জাদু আজাদ, আরমান, জেসমিন, নাদির খান, শাহনূরসহ অনেকেই।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।