মেয়ের পর ছেলের বাবা হলেন নায়ক রিয়াজ

কন্যার পর এবার ছেলে সন্তানের বাবা হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ।

গত সপ্তাহে ছেলের জন্ম হলেও শনিবার রাতে ফেসবুকে এ খবর শেয়ার করেছেন তিনি।

ফেসবুকে সন্তানের ছবি পোস্ট করে রিয়াজ লিখেছেন, ‘আল্লাহর রহমতে আমাদের পরিবারে নতুন সদস্য আরিজ সিদ্দিকী। আপনাদের দোয়া কামনায়।’

পরে গণমাধ্যমকে তিনি জানান, গত সপ্তাহে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার ছেলে সন্তানের জন্ম হয়। মা ও সন্তান দুজনেই এখন ভালো আছে। সুস্থ আছে।

২০০৭ সালের ২২ নভেম্বর চিত্রনায়ক রিয়াজের সঙ্গে মডেল তিনার বাগদান হয়। ওই বছরের ১৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

২০১৫ সালের ৩০ মে প্রথমবার বাবা হয়েছিলেন রিয়াজ। বর্তমানে তার ৭ বছর বয়সী মেয়ের নাম আমীরা সিদ্দিকী।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।