তিন ঘন্টা সময় নিয়ে ছেলের চুল কাটালেন বাবা শাকিব খান!

মা শখ করে ছেলের চুল বড় করেছিলেন। ছেলের চুলের ঝুঁটি দেখে মা খুব আনন্দ পেয়েছেন।

তার ঝুঁটি বাঁধা চুলের ছবি ফেসবুকেও বেশ আলোচনায় এসেছিলো। সেই শখের ঝুঁটিতে বাধ সাধলো এবার স্কুলের নির্দেশ।

তাই চুল ছোট করতে হলো শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়কে। বছরের শুরুতেই চুল কেটে নতুন স্টাইলে হাজির জয়। সোমবার রাতে ফেসবুকে ছেলের নতুন স্টাইলের ছবি পোস্ট করেন অপু বিশ্বাস।

ক্যাপশানে লেখেন, ‘জয়ের নতুন লুক’। সেই ছবিতে লাইক পড়ছে হাজার হাজার। মায়ের সঙ্গে প্রকাশ্যে আসার পর থেকেই জয়ের জনপ্রিয়তার শুরু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি বা কোনো খবর পেলেই লুফে নেন তার সুপারস্টার বাবা-মায়ের ভক্তরা। রয়েছে তার নামে ফেসবুক পেজও। সেখানেও তার ফলোয়ার এক লাখের কাছাকাছি। সম্প্রতি জয় স্কুলে ভর্তি হয়ে আলোচনায় আসে।

এবার সেই স্কুলের নির্দেশে চুলের স্টাইল বদলে ফেলে এসেছে খবরের শিরোনামে। জানা গেল, স্কুল থেকে ছেলের চুল ছোট করার নির্দেশ পেয়ে বাবা শাকিব খান বাসায় নিজের চুল কাটার লোককে ডেকে আনেন।

তাকে দিয়ে পুত্রের চুল কাটালেন। দুরন্ত জয়ের দুষ্টামির কাছে হার মেনে তিন ঘন্টারও বেশি সময় ধরে চুল কাটতে হলো তার। শুরু থেকেই মায়ের কাছে বড় হলেও আজকাল দাদার বাড়িতে আনাগোনা বেড়েছে জয়ের। দাদার বাড়ির সবাই পরিচিত হয়ে গেছে। আর সময় পেলেই ছেলেকে নিজের কাছে নিয়ে আসেন শাকিব। বাবা-ছেলে একে অপরের সঙ্গে সময় কাটানো বেশ উপভোগ করেন বলেই জানালেন অপু বিশ্বাস। প্রসঙ্গত, আব্রাম খান জয় গেল বছরের শেষদিকে বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’ তে প্লে-গ্রুপে ভর্তি হয়েছে। সেখানেও জনপ্রিয় হয়ে উঠছে সে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।