দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের পাশাপাশি নিয়মিত কাজ করছেন কলকাতার বাংলা সিনেমাতেও। এবার এই অভিনেত্রীকে পাওয়া যাবে হিন্দি সিনেমায়। নাম ‘করক সিং’। এটি নির্মাণ করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী।
জানা গেছে, সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। আর মুখ্য ভূমিকায় থাকছেন জয়া। এতে আরও অভিনয় করবেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি।
তাদের বাইরে পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পীকেও দেখা যাবে এই সিনেমায়।
এটি হতে যাচ্ছে জয়া আহসানের প্রথম হিন্দি সিনেমা। যদিও অভিনেত্রী এখনই এই সিনেমার বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে কলকাতার তরফে ‘করক সিংহ’ সিনেমার ব্যবস্থপনা দায়িত্বে থাকা সংস্থার সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
‘করক সিং’ মূলত আর্থিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে সিনেমার গল্প বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এর শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে।
আর সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে সিনেমার শুটিং।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

