প্রথমবারের মতো ইসলামি গানের মডেল মিশা সওদাগর

ইসলামি গানের মডেল হলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। ‘মইরা গেলে ফিইরা আসে না’ শিরোনামে গানটির কথা লিখেছেন রফিকুল ইসলাম তাওহিদ। মুহাম্মদ বদরুজ্জামানের সুরে এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান।

সম্প্রতি নির্মাতা ইয়ামিন এলানের নির্দেশনায় গাজীপুরের পুবাইলের মনোরম লোকেশনে গানটির ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ইসলামি সংগীতটি প্রকাশ করা হবে।

প্রথমবারের মতো ইসলামি সংগীতে অভিনয় করা প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করলেও আমি প্রায়ই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তবে ইসলামি গানে প্রথমবার মডেল হিসেবে অভিনয় করেছি। শুটিংয়ের পুরোটা সময় ভীষণ উপভোগ করেছি। গানের কথার পাশাপাশি ভিডিওতেও বেশকিছু মেসেজ রয়েছে। আশা করি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

সুরকার ও গায়ক মুহাম্মদ বদরুজ্জামান বলেন, “মইরা গেলে ফিইরা আসে না’ গানটি মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। অত্যন্ত গোছালো ও সহজ-সরল কথামালায় সাজানো হয়েছে এই মরমি সংগীত।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।