আকাশছুঁই পারিশ্রমিক হাঁকছেন রাজ, এক সিনেমার জন্য ৩০ লাখ

বর্তমান সময়ের ঢাকাই সিনেমার আলোচিত নায়ক শরিফুল রাজ। ব্যাক টু ব্যাক কয়েকটি সিনেমা বাজিমাতের পর এই নায়ককে ঘিরে সকলেরই আগ্রহটা একটু বেশি। তাই নিজের জনপ্রিয়তা ধরে রাখতে ও বেছে বেছে কাজের জন্য পারিশ্রমিকের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন রাজ।

সিনে পাড়ায় শোনা যাচ্ছে, নতুন সিনেমার জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক দাবি করছেন রাজ! যা ঢালিউডে বিরল ঘটনাই বটে। কেননা শাকিব খান ছাড়া এত বেশি পারিশ্রমিক ঢালিউডে আর কেউ নেন বা পান বলে শোনা যায়নি আগে।

ক্যারিয়ারের শুরুতেই পরপর দুটো হিট সিনেমার সুবাদে নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন শরিফুল রাজ। এজন্য নতুন ছবির প্রস্তাব আসলেও সেগুলোতে যুক্ত হতে পারছেন না অভিনেতা।

পারিশ্রমিক প্রসঙ্গে মুখ খুললেন রাজও। শুক্রবার (২ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের এক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে রাজ জানান, তিনি যে পারিশ্রমিক চাচ্ছেন, তা মোটেও ‘অতিরিক্ত’ নয়।

রাজ বলেন, ‘একজন আর্টিস্ট কতদিন পর কত টাকা পারিশ্রমিক নেবে, এটা কে ঠিক করে দেবেন? আমার কথা যদি বলি, আমি কিন্তু এক মাসের মধ্যে একটা সিনেমা করি না। আমার দীর্ঘ সময় লাগে। তো সেই আট-নয় মাস আমার জীবনযাপনের খরচ তো মেটাতে হবে। যেহেতু আমার এটাই পেশা। সেই হিসাবেই আমি পারিশ্রমিক চাচ্ছি।’

এর কারণে ছবি হাতছাড়া হয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছে কিনা জানতে চাইলে রাজ জানান, তিনি এটা নিয়ে একদমই ভাবিত নন। ক্যারিয়ারের এই সময়টাতে সবকিছু বুঝেই পা ফেলতে চান এ তারকা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।