সাধের পোষ্য কুকুরকে নিয়ে বিয়ের আসরে, বাইকেই বাজিমাত বরের, দেখুন ভিডিও

সাধের পোষ্যকে নিয়ে বিয়ের আসরে যুবক, বাইক নিয়েই করলেন বাজিমাত। বিয়ের মরশুমে সোশ্যাল মিডিয়ায় বিয়ে নিয়ে নানান মজার ভিডিও ভাইরাল হচ্ছে।

কখনও প্রি ওয়েডিং শুট তো আবার কখনও বিয়ের পোশাক নজর কাড়ে নেটিজেনদের।

সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তাতে দেখা যাচ্ছে এক যুবক নিজের বিয়ের আসরে পোষ্যকে নিয়ে বাইকে পড়ে ‘গ্র্যান্ড এন্ট্রি’ নিচ্ছেন। আর এই ভিডিও নিমেষেই ভাইরাল হয়ে যায়।

মানুষজন দারুণ ভাবে উপভোগ করেছেন এই ভিডিও। সকলেই এটা ভেবে অবাক হয়েছেন বিয়ের দিনেও কী ভাবে পোষ্যকে নিজের কাছে আগলে রেখেছেন ওই যুবক! পোষ্যের প্রতি তার ভালবাসা মন ছুঁয়ে গিয়েছে নেটপাড়ার।

ইনস্টাগ্রাম ইউজার দর্শন নন্দু পাল তার পেজে ভিডিওটি পোস্ট করেছেন। “এক্কেবারে হিরোর মতো,” ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে তিনি লিখেছেন। ক্লিপটির শুরুতেই দেখা যায় ট্র্যাডিশান্যাল বিয়ের পোশাকে বরকে তার কুকুরের সঙ্গে একটি বাইক চালিয়ে বিয়ের মঞ্চে প্রবেশ করতে। পোষ্যকেও সুন্দর পোশাকে দেখা গিয়েছে ভিডিওতে।

ভিডিওটি কয়েকদিন আগেই ইন্সটাগ্রামে পোস্ট করা হয়। শেয়ার করার পর থেকে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এখন অবধি, এটি প্রায় দুই লক্ষের বেশি ভিউ এবং অজস্র লাইক, কমেন্টে ভরে গিয়েছে ভিডিও।ভিডিও দেখে জনৈক ব্যবহারকারী বলেছেন, পোষ্যের প্রতি ভালবাসা সকলকে মুগ্ধ করেছে, অন্য একজন লিখেছেন, ‘চমৎকার’। বিশেষ অনুষ্ঠানে পোষ্যকে সামিল করার জন্য ইউজাররা যুবকের প্রশংসা করেছেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।