সিনেমায় জনপ্রিয় হয়েও ই;স;লা;মি অনুশাসন মানতে অভিনয় ছাড়লেন নায়িকা, গোপনে করলেন বিয়েও

সিনেমায় জনপ্রিয় হওয়া সত্ত্বেও ধ;র্মের কারণে ছেড়েছেন শোবিজ অঙ্গন। পরে গোপনে বিয়েও করেছেন নায়িকা।

দীর্ঘদিন গোপন রাখার পরে এসব খবর আবার ফাঁস করেছেন নিজেই। ওই অভিনেত্রীর নাম সাহার আফসা।

তিনি ভারতের ভোজপুরী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।

ভারতীয় মিডিয়া বলছে, গত কয়েক মাস আগেই ধ;র্মে;ধমর টানে অভিনয়কে বিদায় জানিয়েছেন তিনি। এবার নিজেই ফাঁস করলেন গোপন বিয়ের খবর। প্রায় দুই মাস আগে বিয়ের পিঁড়িতে বসেন সাহার। গত ১১ অক্টোবর বেঙ্গালুরুতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। তবে কার সঙ্গে মালাবদল করেছেন সেটি জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় একটি ছবিতে দেখা যায়, সবুজ-হলুদ রঙের লেহেঙ্গায় সেজেছেন সাহার, মাথায় লাল ওড়না। সঙ্গে ভারী গহনা। মেহেদির রঙে হাতের তালুতে ইংরেজি ‘এ’ বর্ণ দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ‘এ’ বর্ণটি তার স্বামীর নামের আদ্যক্ষর।

এর আগে, শোবিজ ছাড়ার ঘোষণা দিয়ে সাহার জানিয়েছিলেন, পরম করুণাময় আল্লাহর নামে জানাতে চাই, আমি শোবিজ অঙ্গন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর রহমত ও ই;সলা;মী ব্যবস্থায় বাকি জীবন কাটাতে চাই। খ্যাতি, সম্মান, ভালোবাসা দেওয়ার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।