আমি ধ;র্ষণে;র শিকার: বাঁধন

‘রেহানা মরিয়ম নূর’, ‘খুফিয়া’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’— এমনই বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজের মুখ অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

এই মুহূর্তে তিনি শুধু বাংলাদেশ নয় ভারতেও বেশ জনপ্রিয় মুখ।

এই অভিনেত্রীর জীবন খুব একটা রঙিন ছিল না। শ্বশুরবাড়িতে চূড়ান্ত অত্যাচারিত হতে হয়েছিল তাকে।

বিয়ের পর জোর করে বাঁধনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন স্বামী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী এমনটাই জানান। তিনি বলেন, ‘আমার প্রাক্তন শ্বশুরবাড়ির লোকজন পড়াশোনা করতে দিত না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুরো ছিন্ন করে দিতে বাধ্য করে।’

তিনি আরো বলেন, ‘আমি মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম, এই ভাবেই হয়তো থাকতে হয়। অনেকেই উপদেশ দিয়েছিলেন, এই সব সমস্যার সমাধান হল বাচ্চা। কিন্তু কাউকে বোঝাতে পারিনি, আমি বৈবাহিক ধ;র্ষ;ণের শিকার।’

তবে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার ছবি মনোনীত হওয়ার পর থেকেই ইন্ডাস্ট্রিতে তার দর এখন অনেকটাই উঁচুতে। কিন্তু শুরুটা এমন ছিল না একদমই। তাই সেই ভুল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ছিলেন তিনি। সব অশান্তির অবসান। তার পর নিজের পড়াশোনাও শেষ করেন নায়িকা। মেয়েকে নিয়ে এখন বাঁধনের শান্তির সংসার।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।