বাবা শাকিবের প্যান্ট পরে ঘুরে বেড়ায় জয়!

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। বাবা-মায়ের বিচ্ছেদের পরে অপু বিশ্বাসের সঙ্গেই থাকছেন তিনি।

তবে বাবা শাকিব খানের সঙ্গেও অনেক সময় কাটান জয়। বাবা ও ছেলের মাঝের সম্পর্কটা বেষ্ট ফ্রেন্ডের মতো।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন জয়ের মা অপু বিশ্বাস। অপু জানান, ‘জয় তার বাবাকে বেস্ট ফ্রেন্ড বলে। পানি নিজেই ওয়াটার বোতলে খায়। ঘুরে ঘুরে পানি খেতে তার ভালো লাগে। বাবার সঙ্গে বাসায় গিয়ে বেশি পানি খাওয়ার ফলে হিসু করে দেয়। বাধ্য হয়ে বাবার প্যান্ট পরে। আর তাতেই কত আনন্দ। ঘরময় চিৎকার করে জানান দিতে থাকে আমি বাবার প্যান্ট পরেছি, বাবার প্যান্ট পরেছি। ’

সম্প্রতি নানা কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন ঢাকাই ছবির এই নায়িকা। ফলে সাম্প্রতিক সময়ে আরেক অভিনেত্রী বুবলী যে ভিডিও বার্তা প্রকাশ করেছেন সে বিষয়টিও খেয়াল করেননি তিনি। অপু বলেন, ‘আমি এখন এতটাই ব্যস্ত যে অন্যদিকে আমার মাথা দেওয়ার সময় নেই। শুধু ভাবছি মাথা ঠাণ্ডা রেখে আমাকে আমার কাজটাই করে যেতে হবে। আমার ‘লাল শাড়ি’ সিনেমার ৮০ ভাগ কাজ শেষ। শুটিং সম্পন্ন। এখন ডাবিং ও সম্পাদনা চলছে।’

এর আগে ২০০৮ সালে ১৮ এপ্রিল নিজের গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব। প্রায় ১০ বছর পর, এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু। এসব কারণে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব তালাকের জন্য আবেদন করেন।

২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়। শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর জয় মায়ের সঙ্গে বসবাস করেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।