‘বিয়ে’ করছেন মিশু-ফারিয়া!

খুব অল্প সময়ের মধ্যে তুমুল দর্শকপ্রিয়তা পায় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। এই নাটকের বিভিন্ন চরিত্র বিশেষ করে তরুণ প্রজন্মের মন কেড়ে নিয়েছে। এরই মধ্যে ধারাবাহিকটির তিনটি সিজন শেষ হয়ে চলছে চতুর্থ সিজন। সিজনটি শেষ হওয়ার আগেই পরিচালক কাজল আরেফিন অমি নিয়ে আসছে চমক। আর এই চমকের মধ্যে থাকছে ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় চরিত্র অন্তরা আর শুভর বিয়ে।
পরিচালক নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে এমন খবর জানান।

সিজন ফোরে দেখা যায় ব্যাচেলর পয়েন্টের আরেক জনপ্রিয় চরিত্র জিয়াউল হক পলাশ মানে কাবিলার বাড়িতে বেড়াতে যান নাটকের সব চরিত্র। আর সেখান থেকেই অন্তরার সঙ্গে পরিচিত হয় শুভর। কিন্তু কাবিলা অন্তরাকে ‘খ’ আদ্যাক্ষরেই ডাকে।

এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এর মধ্যদিয়ে শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় এই ধারাবাহিকটি। ১১৭ পর্ব প্রচারিত হয়েই ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ শেষ হবে। নাটকের নির্ভরযোগ্য একটি সূত্রে থেকে এমন তথ্য জানা যায়।

২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পেয়েছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হয় সিরিয়ালটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সিজন।

উল্লেখ্য, মোশনরক এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের আগের সিজনগুলো। তৃতীয় সিজন প্রচার হয়েছে ধ্রুব টিভিতে। নতুন সিজন আসলেও এ মাধ্যমেই প্রচার হবে বলে জানা গেছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষী আলম, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মুসাফির শোয়েব, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।