কই গেলো সেভেন আপ দলের ভাতিজারা : ডিপজল

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ায় বেদনায় নীল হয়েছে ব্রাজিল সর্মথকগণ।

অন্যদিকে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠায় আনন্দে ভাসছেন আর্জেন্টাইন সর্মথকগণ। এই তালিকায় রয়েছেন দাপুটে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। এরপরই ডিপজল তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যটাসে তিনি লিখেন, ‘কই গেলো সেভেন আপ দলের ভাতিজারা লাইগা গেলো কেরাবেরা।’ এরপর তিনটি হাসির ইমোজি দেন এই অভিনেতা।

মনোয়ার হোসেন ডিপজলও আর্জেন্টিনার সমর্থক। এর আগে ডিপজল তার ভক্ত ভাতিজাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি একবাক্যে বলবো আর্জেন্টিনাকে পছন্দ করি।

খেলা যারা পছন্দ করেন তারা অবশ্যই আর্জেন্টিনাকে ভালোবাসবেন, সমর্থন করবেন। ব্রাজিল করলে কষ্ট পাব আর আর্জেন্টিনা করলে ভালো লাগবে- সকল ভাতিজাদের আর্জেন্টিনার সমর্থন করার আহ্বান জানাচ্ছি।’

‘আহো ভাতিজা আহো’, ‘কেরাবেরা’ ডিপজলের জনপ্রিয় সংলাপ। এই সংলাপের সুরেই তিনি প্রিয় দলকে সমর্থন ও ব্রাজিলকে খোঁচা দিলেন।

ডিপজল বর্তমানে বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি সিনেমা। নতুন বছরে সিনেমাগুলো মুক্তি পাবে বলে জানান এই দাপুটে অভিনেতা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।