আমার খোলামেলা কাপড় পরে ফটোশুট করার বয়স: ফারিয়া

ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। ঠোঁটকাটা নায়িকা হিসেবে মিডিয়াতে পরিচিত তিনি।

যে কারণে সত্য কথা মুখের ওপর বলে প্রায় সময়ই আলোচনায় থাকেন। চিকিৎসা শেষে গতকাল ঢাকায় ফিরেছেন তিনি। দেশে ফিরেই ফেসবুকে একটি পোস্ট দেন এই অভিনেত্রী।

এ স্ট্যটাসে ফারিয়া বলেন, শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ মনে পড়লো, পরশু (১৩ ডিসেম্বর) আমার সেমিস্টার ফাইনালের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিবস! অসুস্থতার কারণে ভুলেই গেছি লেখাপড়া বলেও যে কিছু আছে জীবনে! এখন পড়তে বসছি।

সম্প্রতি দেশের কয়েকজন মধ্যবয়সী অভিনেত্রী বেশ সাহসী ফটোশুট করে আলোচিত হয়েছেন। এ বিষয়ে খানিকটা ‘খোঁচা’ দিয়ে শবনম ফারিয়া বলেন- এটা আমার মিড লাইফ ক্রাইসিসে ওয়েট কমিয়ে খোলামেলা কাপড় পরে ফটোশুট করার বয়স! অথচ এই বয়সে এসব বাদ দিয়ে পড়াশোনা করছি!

শবনম ফারিয়া ঠিক কাকে ‘খোঁচা’ দিয়ে এসব কথা বলেছেন তা পরিষ্কার করেননি। তবে সম্প্রতি শোবিজের কয়েকজন অভিনেত্রী ওজন কমিয়ে ফটোশুটে অংশ নিয়েছেন। আর নেটিজেনদের ইঙ্গিত তাদের দিকেই!

ফারিয়া নাকের সমস্যা নিয়ে গত ২৮ নভেম্বর দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়ে সেখান থেকে দেশে ফিরেন। অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতায় পড়াশোনা করছেন এই অভিনেত্রী।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।