সৌন্দর্য্য ও রূপে ঐশ্বরিয়াকেও টেক্কা দেবে নওয়াজউদ্দিন সিদ্দিকির মেয়ে, দেখুন তার সুন্দর ছবি

বলিউড বা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে একদিকে যেমন অভিনয় দক্ষতা জনপ্রিয়তা পাওয়ার মূল বিষয়, ঠিক তেমনই লাইমলাইটে আসতে গেলে দরকার পড়ে সৌন্দর্যের। বলিউডের বেশিরভাগ অভিনেত্রী অত্যন্ত সুন্দরী।

তাঁদের রূপে রীতিমতো ফিদা লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার। আবার অনেকেই বলিউডের জনপ্রিয়তা পেয়ে থাকেন বিশেষ কিছু রোল করার কারণে। এই বলিউডের এক অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

বলিউডের প্রথমসারির অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয় দক্ষতা নতুন করে বলার কিছু নেই। তাঁর ফ্যান কোটি কোটি ভারতবাসী। তাবড় তাবড় সেলিব্রেটিদের মত দেখতে কিংবা চেহারায় না হলেও শুধুমাত্র নিজের অভিনয় দক্ষতা দিয়ে ক্যারিয়ারে ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ থাকেন নেটিজেনরা সর্বত্রই।

বর্তমানে তিনি একজন সফল অভিনেতা। ছোট থেকে দারিদ্রতা এবং প্রতি পদে পদে প্রতিবন্ধকতার সাথে লড়াই করে আজ সফল তিনি। তবে আজকের এই প্রতিবেদন অভিনেতার মেয়েকে নিয়ে।

সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকীকে তার মেয়ে শোরা সাদ্দিকীর সাথে প্রথমবারের মতো দেখা গেছে। মুম্বাই বিমানবন্দরে নওয়াজ এবং শোরাকে একসঙ্গে দেখা যাওয়ার সাথে সাথে পাপারাজ্জিরা তাদের ধরতে ছুটে আসেন এবং এর কারণ নওয়াজ তার মেয়ের সাথে প্রথমবারের মতো প্রকাশ্যে হাজির হন।

শোরা সিদ্দিকী খুবই সহজ সরল। পাশাপশি তাকে দেখতে খুবই সুন্দর। তাই এই ছবি ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।