হোটেল রুম থেকে এমন ছবি ফাঁস করলেন নায়িকা শ্রাবন্তী, দেখুন তাঁর ছবি

শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেননি তিনি।

তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথেও, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন অভিনেত্রী। তবে এই মুহূর্তে নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরে তো বটেই, পাশাপাশি আরো একটি কারণে চর্চার কেন্দ্রবিন্দুতে শ্রাবন্তী চ্যাটার্জী।

সম্প্রতি হায়দ্রাবাদে রয়েছেন অভিনেত্রী। সেখানে ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতেই গিয়েছিলেন তিনি। ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, আয়না ২০২২’এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

সম্প্রতি পুরস্কার হাতে ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে সাধারণ সকলেই। সেই ঝলকও মিলবে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। আপাতত অভিনেত্রী ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, আয়না ২০২২’তে নিজের লুককে কেন্দ্র করেই চর্চিত হচ্ছেন।

উল্লেখ্য, এদিন একেবারে সাদা ডিপ নেক ডিজাইনার গাউনে মোহময়ী রূপে দেখা দিয়েছেন অভিনেত্রী। এদিন খোলা চুলে, গ্লসি নুড মেকাপ নিয়েছিলেন শ্রাবন্তী।

গলায় পরেছিলেন একটি মূল্যবান নেকলেসও। হোটেল রুম থেকেই নিজের সেই সাজের ঝলক শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী নিজেই, যা আবারো মুগ্ধ করেছে অভিনেত্রীর অগণিত ভক্তমহলকে। এই মুহূর্তে বলাই বাহুল্য, ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, আয়না ২০২২’এ সেরা অভিনেত্রী হওয়ার পাশাপাশি নিজের অ্যাওয়ার্ড লুকের সূত্র ধরেও আপাতত চূড়ান্ত চর্চিত ও প্রশংসিত অভিনেত্রী।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।