রোমান্স করছেন মাহফুজ আহমেদ ও বুবলী!

জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা চয়নিকা চৌধুরী। তার পরিচালনায় দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’র শুটিং প্রায় শেষ দিকে। এ সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হচ্ছেন নন্দিত অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলী।

তারা যে পর্দায় জুটি হয়ে আসছেন তা গেলো এপ্রিল মাসেই ঘোষণা আসে। বেশ কিছুদিন আগে সিলেটের বিভিন্ন লোকেশনে হয় সিনেমাটির শুটিং।

তবে এবার মাহফুজ আহমেদ, বুবলী, চয়নিকা চৌধুরী ও তার পুরো টিমকে সমুদ্রে ঘুরে বেড়াতে দেখা গেলো। যাত্রা শুরু করে ফেসবুকে চয়নিকা চৌধুরী লিখেন, ‘অজানার পথে…প্রহেলিকা এর মনা এবং অর্পা।’

চয়নিকার শেয়ার করা ছবিতে দারুণ রোমান্টিক ভাবে ধরা দেন মাহফুজ-বুবলী। আর তাদের এমন রসায়ন দেখে মুগ্ধ তাদের ভক্তরাও।

এ সিনেমার কাজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরছেন অভিনেতা মাহফুজ আহমেদ।

তিনি সর্বশেষ অভিনয় করছিলেন ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে এক ঘণ্টার নাটকে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।