একই ছেলের সঙ্গে ডেটিং করতেন দুই বান্ধবী! ছোটবেলার প্রেম প্রকাশ্যে

নায়িকাদের প্রেম আর ডেটিং জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের সীমা নেই। অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনে ঈগলের চোখ রাখেন ভক্তরা। আর কারো ছোটবেলার প্রেম প্রকাশ্যে এলে তখন তো আগ্রহ আরো বেড়ে যায়। এবার অভিনেত্রী মিশমি দাসের ছোটবেলার প্রেম প্রকাশ্যে এলো।

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনো লুকোচুরি পছন্দ করেন না তিনি। এ ক্ষেত্রেও করেননি। প্রকাশ্যে বলেই দিলেন ছোটবেলার প্রেমের এক দুষ্ট মিষ্টি অভিজ্ঞতা।

স্কুলে পড়ার সময় অনেকের জীবনেই প্রেম আসে। মিশমির ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। কিন্তু এখানেই গল্পের টুইস্ট! সেই সময় যে ছেলেটির সঙ্গে সম্পর্ক ছিল অভিনত্রীর, যাকে ডেটিং করতেন তিনি, সেই একই ছেলের সঙ্গে ডেট করছিলেন তাঁর প্রিয় বান্ধবী অম্বালিকাও! সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে সেই প্রিয় বান্ধবীর সঙ্গেই এসেছিলেন মিশমি। বললেন, “আমি আর অম্বালিকা দু’জনেই একটি ছেলেকে ডেট করতাম। ” এই কথা শুনে সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়ের চোখ কপালে!

এই ঘটনার পরেও তাঁদের বন্ধুত্ব টিকল কিভাবে? মিশমি জবাব দেন, “এখন যদিও আমরা সবাই বন্ধু হয়ে গেছি। কিন্তু তখন আমি আর অম্বালিকা বন্ধু ছিলাম না। সেই সময়ই তার সঙ্গে একই সময় আমরা ডেট করতাম। যদিও সেটা পরে জানতে পারি। ”

স্কুলের সেই সব ঘটনার কথা ভাবলে এখন মজাই পান। তাই তো এই ঘটনার কথা বলতে বলতে রচনার সঙ্গে নিজেও হেসে লুটোপুটি খেয়েছেন মিশমি।

মিশমি এখন কলকাতার টিভি নাটকের পরিচিত মুখ। একের পর এক সিরিয়ালে তাঁকে কখনো নায়িকা, কখনো আবার খলনায়িকার চরিত্রে দেখেন দর্শক। রাজজোটক, প্রেমের ফাঁদে, জিয়ন কাঠি সহ একাধিক নাটকে দেখা গেছে তাকে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।