‘উফফফ! কেউ ফায়ার বিগ্রেড খবর দাও’

ঢালিউড অভিনেত্রী জয়া আহসান। তিনি শুধু বাংলাদেশে নয় ওপার বাংলায়ও সমান জনপ্রিয়।

রোববার (২৬ ডিসেম্বর) জয়া নতুন ফটোশুটের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তাতেই ঝড় উঠেছে নেটাগরিকদের মধ্যে।

এরই মধ্যে ছবিগুলো প্রশংসিত হচ্ছে। ভক্তরা ভালোবাসায় যেমন ভরিয়ে দিচ্ছেন প্রিয় তারকাকে তেমনি নেতিবাচক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন অনেকে। একজন মন্তব্য করেছেন, ‘ভালো লাগে এভাবে গ্লোবাল ওয়ার্মিং এর কারণ হতে?’

অন্যদিকে আর এক নেটাগরিক মো. শাকিল খাঁন লিখেছেন, ‘উফফফ! কেউ ফায়ার বিগ্রেড খবর দাও। আগুন রে আগুন’। এই দিকে ইসমাইল হোসেন ফিরোজ লিখেছেন, ‘এই শীতকালেও গ্রীষ্মকালীন গরমের অনুভূতির কারণ এই ছবিগুলো।’ মো. ওমর ফারুখ লিখেছেন, ‘এই গান চলবো না গানে নাই বিট সব কিছু বাদ দিয়া জয়া আপা হিট।’

অবশ্য এই অভিনেত্রী এসব মন্তব্যে নির্বিকার। এ প্রসঙ্গে কিছুদিন আগেই টাইমস অব ইন্ডিয়ার কাছে জয়া আহসান বলেছিলেন, ‘আমি বাজে মন্তব্যগুলো নিয়ে এখন আর বেশি ভাবি না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারেন।’

বছর ছয়েক আগে জয়া আহসান অভিনয় করেছিলেন নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। শুটিং শেষ হলেও নানা কারণে সিনেমাটি মুক্তি পায়নি। আসছে জানুয়ারিতে মুক্তি পেতে পারে সিনেমাটি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।