চিত্রনায়িকা মাহির নির্বাচনী পোস্টার ভাইরাল

‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হতে চান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরই মধ্যে মাহি তার নির্বাচনী প্রচারনা শুরু করে দিয়েছেন। নিজের ফেসবুকেও নির্বাচনী পোস্টার প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে, উপনির্বাচনে মাহির পোস্টার শেয়ার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন যাচ্ছেন শোবিজ অঙ্গনের মানুষ। তার পাশাপাশি সাধারণ মানুষ পোস্টার শেয়ার দিয়ে দোয়া করছেন যেন উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলটির প্রার্থী হতে পারে।

এদিকে, আগামী ২৯ ডিসেম্বর বিকেল ৩টায় ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়ন কিনবেন অভিনেত্রী মাহিয়া মাহি । মনোনয়ন কেনার বিষয়টি জানিয়ে মাহি বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন কিনবো। যদি আমি মনোনয়ন পায়; বিপুল ভোটে জয়ে হয়ে আসবো। আমার জন্য দোয়া করবেন। আমি ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছি। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পণ আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই। নারী ও শিশুদের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

এর আগে রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বিএনপির সাত সংসদ সদস্য। ফলে অন্য এলাকার মত চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১১ ডিসেম্বর সংসদের স্পিকারের নিকট বিএনপি দলীয় ৬ জন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দেন। পরের দিন জাতীয় সংসদ সচিবালয় থেকে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। ফলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থেকেই নির্বাচন কমিশন দেশের ৬টি আসনে উপনির্বাচন ঘোষণা করে ১ ফেব্রুয়ারি।

উপনির্বাচনে অংশ এরই মধ্যে ওই এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন মাহি। কিছুদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ‘অগ্নি’কন্যা। মাহির স্বামী রাকিব গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।