দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সেখানকার তারকাদের নিয়েও মিডিয়াতে এবং দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। তবে গতবছরের শেষে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্যা রাইজ’ এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল সকলের মাঝে। ছবির অভিনেতা আল্লু অর্জুনের পাশাপাশি অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে নিয়েও আলোচনা কিছু কম হয়নি। বলাই বাহুল্য, বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তিনি।
বর্তমানের অভিনেত্রী হিসেবে প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় কারণে অকারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। তিনি বর্তমান প্রজন্মের কাছে জাতীয় ক্রাশ, তা আর বলার অপেক্ষা রাখে না।
তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি চেন্নাইয়ের নেহেরু ইনডোর স্টেডিয়াম থেকে বেরোনোর সময় দেখা গিয়েছে অভিনেত্রীকে। এদিন তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাপতি বিজয়ের ‘ওয়ারিসু’র অডিও লঞ্চের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
‘ওয়ারিসু’র অডিও লঞ্চের অনুষ্ঠান থেকে বেরোনোর সময় অভিনেত্রীর গাড়ির পিছু নিয়েছিলেন তার দুই ভক্ত, তা চোখে পড়েছিল অভিনেত্রীরও। এরপরেই রাস্তার মাঝে হঠাৎ করে অভিনেত্রী গাড়ি থামিয়ে জানলা খুলে নিজের সেই দুই ভক্তকে হেলমেট পড়ার পরামর্শ দিয়েছেন। কারণ তারা হেলমেট ছাড়াই নিজেদের প্রিয় অভিনেত্রীকে এক ঝলক দেখার আশায় তার গাড়ির পিছু নিয়েছিলেন।
অভিনেত্রীর কথায় সহমত জানিয়ে তারাও নিজেদের ভুলটা স্বীকার করে নিয়েছেন। অবশ্য এই পুরো ব্যাপারটাই সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে। এটি গত ২৪’শে ডিসেম্বরের ঘটনা বলেই জানা গিয়েছে। সাম্প্রতি ইউটিউবের’আইবিসি ট্রেন্ডস’থেকেই অভিনেত্রীর এই ভিডিওটি ভাইরাল হয়েছে। থেকে এই ভিডিওটি আপাতত অভিনেত্রী এই ভিডিওটির সূত্র ধরেই নিজের অগণিত ভক্তদের পাশাপাশি নেটনাগরিকদের একাংশের মাঝে প্রশংসিত হচ্ছেন।
উল্লেখ্য, অক্টোবর মাসেই বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘গুডবাই’ ছবিটি। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছেন অভিনেত্রী। ছবিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি সুনীল গ্রোভার, আশিষ বিদ্যার্থী, এলি আব্রামের মতো তারকাদের দেখা মিলেছে। এছাড়াও তার একগুচ্ছ ছবি খুব শীঘ্রই আসতে চলেছে বলিউডের পর্দায়।
সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ ছবিতে দেখা মিলবে রশ্মিকার। পাশাপাশি রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ ছবিতেও অভিনয় করছেন তিনি। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষিত পুষ্পার দ্বিতীয় ভাগের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, সেখানেও দেখা মিলতে চলেছে তার।
আপাতত ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন রশ্মিকা, এই মুহূর্তে সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

