সাত বছর পর আবার আগের মতই শাকিবকে ফিরে পেলেন মাহি

ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। যার সঙ্গে জুটি বেঁধেছেন দেশের প্রায়

সব জনপ্রিয় নায়িকারা। তেমনিভাবে ২০১৩ সালে প্রথমবারের মতো শাকিব খান-মাহিয়া মাহি জুটি বেঁধেছিলেন। তবে ‘লাভ আজকাল’ সিনেমার পর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘ সাত বছর পর এবার ‘নবাব এলএলবি’ সিনেমায় জুটি বেঁধেছেন তারা। দীর্ঘদিন পরে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতায় প্রশংসায় ভাসালেন মাহি।

এ প্রসঙ্গে মাহিয়া মাহি গণমাধ্যমকে বলেন, ‘শাকিব খান সহশিল্পী হিসেবে অনেক ভালো। কাজের ক্ষেত্রে অনেক হেল্পফুল। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা অনেক ভালো। এর আগেও যখন কাজ করেছি তিনি আমাকে কাজে হেল্প করতেন। দীর্ঘদিন পরে আবার একসঙ্গে কাজ করছি, তিনি সেই আগের মতোই আছেন।’

অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব-মাহি ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।