এ বছর আরও সিরিয়াস হয়ে কাজ করব, প্রচুর টাকা জমাবো : নুসরাত ফারিয়া

বাংলাদেশের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া দেশের গণ্ডি পেরিয়ে এখন কলকাতার টালিগঞ্জের সিনেমা ইন্ডাষ্ট্রিরও পরিচিত মুখ হয়ে উঠেছেন। চলতি বছর মুক্তি পাবে তার অভিনীত আলোচিত ও বহুল কাঙ্ক্ষিত ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বায়োপিক ছাড়াও দুই বাংলায় নুসরাত ফারিয়ার আরও কয়েকটি ছবি মুক্তি পাবে। ছবিগুলোর মধ্যে আশিকী’, ‘পাতালঘর’ অন্যতম। এছাড়া খুব শিগগিরই শুটিং শুরু হবে ‘ফুটবল ৭১’ নামের একটি নতুন ছবি।

পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে অঙ্কুশের সঙ্গে ‘ভয়’ এবং যশের সঙ্গে ‘রকস্টার’। এছাড়া নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা ‘আবার বিবাহ অভিযান’ ছবিটি। ছবির বাকি অংশের শুটিং ও ডাবিংয়ের জন্য দুয়েকদিনের মধ্যে কলকাতা যাবেন এই সুন্দরী।

এতো গেল তার ছবি নিয়ে ব্যস্ত সিডিউলের কথা। তার বাইরে আরও একটি বিষয়ে খুব সিরিয়াস নুসরাত ফারিয়া। এ বছর নাকি তিনি প্রচুর টাকা জমাবেন। সোমবার (২ জানুয়ারি) গণমাধ্যমে এমন কথাই জানিয়েছেন ফারিয়া।

তিনি বলেন, আমি কখনও এক টাকাও জমাইনি। এবার যেটা করিনি সেটাই করব, প্রচুর টাকা জমাবো।

এজন্য আরও সিরিয়াস হয়ে কাজ করব। আমি অর্থনৈতিক দিক থেকে ভালই আছি। তবে আর্থিক স্বচ্ছলতা আরও বাড়াতে চাই।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।