রুনা খানকে দেখে ঘাম ঝরছে যুবকদের, তার বোল্ড ঝলক তাক লাগাচ্ছে সকলকেই

শারীরিক গঠনে পরিবর্তন ও ভিন্নধর্মী ফটোশুটের কারণে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন অভিনেত্রী রুনা খান। প্রায় প্রতিদিনই নতুন নতুন রূপে ক্যামেরায় ধরা দিচ্ছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তার সেই ছবিগুলো বেশ চর্চিত। এবার ফের একবার তাক লাগালেন ছোট পর্দার পরিচিত এই মুখ।

সম্প্রতি ম্যাগাজিন আইসটুডের জন্য ক্যামেরায় পোজ দিয়েছেন রুনা খান। শুক্রবার (৬ জানুয়ারি) রাতে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। তার সেই নতুন ছবিগুলোতে নেটিজেনদের চোখ আটকে গেছে!

প্রসঙ্গত, এক যুগ আগে রুনা খানের ওজন ছিলো ৫৬ কেজি। সন্তান জন্মের পর তার ওজন বেড়ে দাঁড়ায় ৯৫ কেজিতে। অনাকাঙ্ক্ষিতভাবে বেড়ে যাওয়া এই ওজন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে, হিতে-বিপরীত ঘটে। ওজন আরও বেড়ে দাঁড়ায় ১০৫ কেজিতে।

তবে এক বছরের কঠোর পরিশ্রমে ৩৯ কেজি ওজন কমিয়ে নিজেকে ৬৬-তে এনেছেন রুনা খান। প্রতিদিন সকালে দুটি ডিম, এরপর ফল খেতেন। তারপর ব্ল্যাক কফি পানের পর প্রায় ঘণ্টাখানেক হাঁটতেন।

দুপুরে এক কাপ ভাত ও এক বাটি সবজি, বড় এক পিস মাংস অথবা মাছ খেতেন। এছাড়াও তার বিকেলের খাবারে থাকতো একমুঠো পরিমাণ বাদাম, ব্ল্যাক কফি ও এক ঘণ্টা ইয়োগা।

সবশেষ রাতের খাবারে বড় এক বাটি সবজি, এক পিস মুরগি বা মাছ ও এক গ্লাস দুধ পান করতেন রুনা। এভাবেই নিজেকে আকর্ষণীয় লুকে ফিরিয়ে এনেছেন তিনি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।