এবার লজ্জায় লাল হলেন উরফি

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ। শর্ট আর ক্রিয়েটিভ ড্রেস পরে নেটদুনিয়ায় প্রায়ই ঝড় তোলেন।

ফ্যাশনে ঝড় তোলা এ অভিনেত্রীকে কখনও লজ্জা পেতে না দেখলেও এবার নেটিজেনদের সে সৌভাগ্য হয়েছে।

অভিনয়ের চেয়ে নিজের স্টাইলিশ শর্টড্রেসের কারণেই সারা বছর নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি। এ আলোচনায় একদিকে যেমন নিন্দার ঝড় থাকে, তেমনি থাকে প্রশংসার বন্যাও।

এবার সেই প্রশসংসার বন্যাতেই ভেসেছেন তিনি। আর তাতে বেশ লজ্জাও পেতে দেখা গেল তাকে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, মুম্বাই বিমান বন্দরে ঘটেছে এমন ঘটনা।

বৃহস্পতিবার ( ৫ জানুয়ারি) মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে প্রতিবারের মতো আলোকচিত্রীদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত ছিলেন এ অভিনেত্রী। এমন সময় আচমকাই এক ভক্ত তার সামনে এসে দাঁড়ান।

সেই ভক্ত হাতে গোলাপ নিয়ে এগিয়ে আসেন উরফির দিকে। হাঁটু গেড়ে বসেন উরফির সামনে। তারপর তিনি বলেন, উরফিকে তার বেশ পছন্দ।

অচেনা মানুষের থেকে হঠাৎ এমন মিষ্টি উপহার সঙ্গে প্রশংসার কথা শুনে একটু অবাক আর লজ্জাই পেলেন উরফি। নেটদুনিয়ায় ইতিমধ্যেই সে মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল সে ভিডিওতে দেখা যায়, উরফিকে গোলাপ দিয়ে সেই ভক্ত আরও বলেন, “আমি তোমায় পছন্দ করি। তোমায় বোনের মতো ভাবি।”

ভক্তের এমন ভালোবাসা আর গোলাপ পেয়ে বেশ আনন্দের সঙ্গেই সেলফি তুলতে দেখা যায় উরফি জাভেদকে। শত বিতর্কের মাঝে এমন প্রাপ্তিই অভিনেত্রীর সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বলে মনে করছেন নেটিজেনরা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।