শিক্ষক খুঁজছেন সানি লিওন!

নীল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও গত কয়েক বছরে বলিউডে নিজের জায়গা পোক্ত করেছেন সানি লিওন। জীবন একটি হলেও নানা ধরনের অভিজ্ঞতা নিয়েছেন তিনি।

অসম্ভব শব্দটা তার কাছে খুবই অজানা বলা যেতেই পারে। কিন্তু একটি কাজ তার কাছে খুবই জটিল মনে হয়েছে, আর এর জন্য শিক্ষক খুঁজছেন এই অভিনেত্রী।

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভিডিও পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যায়, একটি শঙ্খ হাতে বাজানোর চেষ্টা করছেন সানি। আর বাজানোর নিয়ম না জানায় বারবার ফুঁ দিয়েই যাচ্ছেন, বিপরীতে বের হচ্ছে অদ্ভুত শব্দ।

আশপাশে যারা আছেন, তাদের দমফাটা হাসি শোনা যাচ্ছে। আর নিজের কাণ্ডে অভিনেত্রী নিজেও হেসে খুন। কিন্তু বলছেন, হাসছ কেন তোমরা? এতে হাসির কী আছে! আমি চেষ্টা করছি তো, দাঁড়াও। ঠিক পারবো। কিন্তু আরও ক’বার চেষ্টার পর হার মানলেন অভিনেত্রী।

বললেন, না! আমাকে দিয়ে হলো না। শিখতে হবে ব্যাপারটা। সমুদ্র পাড়ের একটি রিসোর্টে ধারণ করা এই ভিডিওতে এসব ঘটনার দৃশ্য দেখা মেলে। আর ক্যামেরার বিপরীতে অনেকে হাসিতে মজেছিলেন।

সানি ভিডিও পোস্টে লিখেছেন, যেমনটা ভেবেছিলাম, হলো না। কেউ আমায় শিখিয়ে দিন প্লিজ! আমি একদিন না একদিন ঠিক পারবো।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।