হাঁটতে বেরিয়ে কুড়িয়ে পেলেন মহা মূল্যবান হীরা, রাতারাতি জীবন বদলে গেল কৃষক

সকালে হাঁটতে বেরিয়েছিলেন এক কৃষক। এসময় ৪ দশমিক ৩৮ ক্যারেটের একটি হীরা খুঁজে পান তিনি। এতে রাতারাতি লাখপতি হয়ে গেছেন ওই কৃষক।

আলোচিত এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালের পান্না জেলায়।

শনিবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, রাতারাতি লাখপতি হয়ে যাওয়া ওই কৃষকের নাম ইন্দ্রজিৎ সরকার। তিনি সকালে হাঁটতে বের হন। তখন হঠাৎই জ্বল জ্বল করতে থাকা একটি পাথর খুঁজে পান।

এরপর সেই পাথরটি ডায়মন্ড অফিসে নিয়ে যান তিনি। হীরাটির দাম ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ ৬৩ হাজার টাকা)।

স্থানীয় মিডিয়াকে ইন্দ্রজিৎ বলেন, একটি হীরা খনির পাশে ওই হীরাটি খুঁজে পান তিনি।

তিনি বলেন, আমি সঙ্গে সঙ্গে সেটি তুলে নেই এবং বুঝতে পারি সেটি হীরা। এরপর সেটি ওজন করে দেখা যায়, হীরাটি ৪ দশমিক ৩৮ ক্যারেটের। আর সেটির দাম প্রায় ২০ লাখ রুপি।

ওই এলাকার বহু মানুষ হীরা পাওয়ার আশায় অগভীর খনি ইজারা নিয়েছিলেন। কিন্তু তারা কখনও হীরা খুঁজে পাননি। ইন্দ্রজিতের খুঁজে পাওয়া হীরাটি পরে নিলামে তোলা হবে। কর কেটে নেয়ার পর টাকা পাবেন তিনি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।