নতুন ফিগারে দীঘি, দারুণ সময় পার করলেন তানজীব সারোয়ার

কদিন আগেই ৬ কেজি ওজন কমানোর খবর দিয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। নতুন ফিগারে নায়িকার কাজ দেখার অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। এবার এলো সেই খবর।

সম্প্রতি নতুন ফিগারে একটি মিউজিক ভিডিওর কাজ করেছেন দীঘি। ‘ভালো থাকার কারণ’ শিরোনামের গানটির গায়ক তানজীব সারোয়ার। ভিডিওতে দীঘির নায়ক হিসেবে অভিনয়ও করেছেন তিনি।

তানজীব সারোয়ার বললেন, বিষয়টি আসলে বেশ প্রেমময়। ১১ ও ১২ জানুয়ারি আমি আর দীঘি দারুণ সময় পার করেছি ধামরাই অঞ্চলে।

আমি মূলত গায়ক মানুষ। তবে এই দুটো দিন দীঘির নায়ক হয়ে ছিলাম।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা-সুরও করেছেন তানজীব। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। সাভারের ফিল্মভ্যালিসহ বিভিন্ন লোকেশনে ঘুরে মিউজিক্যাল ফিল্ম আকারে ভিডিওটি বানিয়েছেন উজ্জ্বল রহমান।

আসছে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ইউটিউবে আরটিভি মিউজিক চ্যানেলে এটি উন্মুক্ত করা হবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।