স্বস্তিকার পোস্টে মীরের ‘অশ্লীল’ মন্তব্য, উত্তাল নেটদুনিয়া

টালিউডের অন্যতম সফল অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নিজের মনের কথা অকপটে বলে ফেলেন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়ায় কেউ নেতিবাচক মন্তব্য করলেও ছেড়ে কথা বলেন না স্বস্তিকা।

আর এ কারণে বছরজুড়ে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে আলোচনায় থাকেন তিনি। হয়ে যান খবরের শিরোনাম। এবার তার পরবর্তী সিনেমার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমালোচনার মুখে পড়লেন তিনি।

আর বিষয়টি নিয়ে ‘অশ্লীল’ ভাষায় প্রতিবাদ করে আলোচনায় উঠে এসেছেন স্বস্তিকার বন্ধু জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক মীর আফসার আলী।

জানা যায়, এ বছরের ডিসেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পাবে স্বস্তিকার পরবর্তী সিনেমা ‘কালা’। অনভিতা দত্ত পরিচালিত এ সিনেমার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন স্বস্তিকা। তাতে একজন লিখেন, ‘মুখে বয়সের ছাপ চলে এসেছে।’ বরাবরই স্পষ্টবক্তা স্বস্তিকা। এই নেটিজেনের মন্তব্যের জবাবে তিনি লিখেন, ‘না হলে কী আসবে?’ দু’জনের এই আলাপচারিতার মাঝে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন মীর। নিন্দুককে ক;টাক্ষ করে একটি মন্তব্য করেন তিনি, যা প্রকাশের অযোগ্য।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।