ছেলের ছোট্ট হাত ধরে শুয়ে আছেন পরীমনি। ছবি বলছে, পাঁচ মাসের ছেলে রাজ্যকে স্তন্যপানের মুহূর্ত। ঠিক সেই মুহূর্তে নিজের উপলব্ধি সকলের সঙ্গে ভাগ করে নিলেন পরী।
লিখলেন, স্তন্যপান মানে শুধুমাত্র সন্তানকে দুধ খাওয়ানো নয়, এর অর্থ হল সন্তানের সঙ্গে তার মায়ের যোগাযোগ তৈরি হওয়া। মায়ের সঙ্গে সন্তানের বন্ধন দৃঢ় হওয়া।
পরীমনির চোখে মাতৃত্ব সুন্দর। সোমবার মাঝরাতে নিজের সেই উপলব্ধির কথা সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
বিভিন্ন কারণে শিরোনামে উঠে আসে পরীমনির নাম। বেশির ভাগ সময়ই তাকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা বিতর্কের। মাস কয়েক আগে প্রায় ভাঙতে বসেছিল শরিফুল রাজ এবং পরীমনির সম্পর্ক। অন্য নায়িকার সঙ্গে স্বামীর পরকীয়ার কথাও প্রকাশ্যে এনেছিলেন তিনি। স্বামীর ঘর ছাড়ার কথাও জানিয়েছিলেন ফেসবুকে। তবে সেই সবই এখন অতীত। আবারো মিল হয়েছে তাদের। শরিফুলের বাড়িতে ফিরে গিয়েছেন পরীমনি।
দীর্ঘ সময় পর সোমবার একসঙ্গে দেখা যায় পরী এবং স্বামী শরিফুলকে। কোনো এক সংস্থার প্রচার পর্বের জন্য। ফলে তাদের মিল যে হয়েছে, সে কথা স্পষ্ট।
প্রসঙ্গত, সম্পর্ক জোড়া লাগার কয়েক দিনের মধ্যেই রাজের পরিবর্তন লক্ষ করেন পরীমনি। তিনি বলেন, প্রথম দিকে রাজ একটু পাগলামি করেছে। কিন্তু আস্তে আস্তে ও নিজের ভালো বুঝতে পারছে। এখন ও মোটামুটি ঠিক হয়েছে। আমার কথা শুনছে। এক দিনে তো সব পরিবর্তন সম্ভব নয়, একটু তো সময় লাগবেই।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

