আমার সবকিছু করার অধিকার আছে: দীঘি

শিশু অভিনেত্রী থেকে পুরোদস্তুর অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী মাঝে মাঝে সমালোচনার মুখে পড়েন। কখনো কখনো সামাজিক মাধ্যমে ট্রলের শিকারও হন ‘ময়না পাখি’ খ্যাত দিঘী।

তবে এ নিয়ে তিনি মাথা ঘামান না বলে জানিয়েছেন। সম্প্রতি ট্রলিং করা নিয়ে প্রশ্ন করতে মুখ খোলেন এই অভিনেত্রী।

কিছুদিন নীরব থাকলেও কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘির একটি পোস্ট বেশ আলোচনায় আসে। বারবার কাস্ট করেও সিনেমা থেকে বাদ দেয়ার বিষয়ে ক্ষোভ ঝাড়েন তিনি। এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন নির্মাতা রায়হান রাফিও। সৃষ্টি হয় বিতর্কের।

এসব নিয়ে নেটিজেনরা যখন ট্রল করছেন, তখন দিঘী বলছেন, তাকে নিয়ে এত সমালোচনা ও বিতর্ক হলেও এসবে মোটেও কান দেন না। এসব অনেকটা এড়িয়ে চলতেই পছন্দ করেন তিনি।

সামাজিক মাধ্যমের ট্রলের কীভাবে সামলান এমন প্রশ্নে দীঘি বলেন- আমি ট্রলিংয়ে কান দিই না। আমার লাইফ আমি পরিচালনা করি। আমার সবকিছু করার অধিকার আছে। মানুষের যেমন দুইটা কথা বলার অধিকার আছে, আমারও তেমন সবকিছু করার অধিকার আছে।

উল্লেখ্য, প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গত বছরের মার্চে। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এর পর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।