মেয়ের বয়স মাত্র তিন মাস, ফের গর্ভবতী আলিয়া ভাট!

দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা আলিয়া ভাট! কন্যা রাহার বয়স সবে তিন মাস। এর মাঝেই মায়ানগরীতে নতুন জল্পনা মাথাচাড়া দিয়েছে। শোনা যাচ্ছে, ফের সন্তানসম্ভবা আলিয়া। সম্প্রতি মুম্বাইতে একটি অনুষ্ঠানে স্বামী রণবীর কাপুরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। মা হওয়ার পর এই প্রথম কোনও অনুষ্ঠানে উপস্থিত হলেন আলিয়া।

কিছু দিন আগে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের জন্য ফটোশ্যুট করান অভিনেত্রী। তার পর থেকেই জল্পনা ছড়ায়। দ্বিতীয় বার নাকি সুখবর দিতে চলেছেন আলিয়া।

গত বছর ১৪ এপ্রিল রণবীর কপূরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী। তার পর জুন মাসে জানা যায় তিনি মা হতে চলেছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া।

সম্প্রতি মেয়ে রাহাকে নিয়ে হাঁটতে বেরোন কাপুর দম্পতি। যদিও মেয়ের মুখ এখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। আলোকচিত্রীদের দু’বছর বয়স পর্যন্ত মেয়ের ছবি না তোলার জন্য অনুরোধ করেছেন।

এর মাঝেই আলিয়া অন্তঃসত্ত্বা হওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে তা সম্পূর্ণই ভিত্তিহীন বলে জানাচ্ছেন কাপুর ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ। যদিও আলিয়া ও রণবীর এখনও এই বিষয়ে মুখ খোলেননি।

অন্তঃসত্ত্বা থাকাকালীন এক মুহূর্তের বিরতি নেননি অভিনেত্রী। উল্টে একের পর এক কাজ করে গিয়েছেন। হলিউডে ‘হার্ট অফ স্টোন’ ছবির শুটিং করেছেন, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচার সেরেছেন। তবে রাহা আসার পর আপাতত নিজের স্বাস্থ্যকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী। সামনেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘রকি অউর রানী কি প্রেমকাহানী’।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।