অবশেষে হিরো আলমের কাছেই ফিরলেন নুসরাত

অবশেষে হিরো আলমের কাছেই ফিরলেন নুসরাত। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত নাম আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী নুসরাতের বিচ্ছেদের গুঞ্জন ওঠে।

নুসরাতও জানিয়েছিলেন হিরো আলমের সঙ্গে আর ঘর করতে চান না তিনি। এই সময় হিরো আলমকে রিয়ামণি নামে এক মডেলের সঙ্গে বিভিন্ন স্টেজশো’তে পারফর্ম করতে দেখা যায়। অন্যদিকে নুসরাতও অন্য এক যুবকের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

তবে ঘর ভাঙার গুঞ্জন উড়িয়ে দিয়েই হিরো আলমের কাছে ফিরলেন নুসরাত। দীর্ঘদিন পর নিজের স্টুডিও একসঙ্গে ডুয়েটে কণ্ঠ দিয়েছেন হিরো আলম ও নুসরাত। দর্শক-শ্রোতাদের জন্য এই ডুয়েট চমক হবে বলে বিশ্বাস এই জুটির।

এদিকে নুসরাতের সঙ্গে মনোমালিন্যের বিষয়টি উড়িয়ে দিয়েছেন হিরো আলম। তিনি বলেন, আমাদের সংসার ভালোই চলছে। কোনো ধরনের মনোমালিন্য নেই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।