দশ বছর পর এক হলেন আঁখি আলমগীর ও ইমন

দীর্ঘ দশ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গায়িকা আঁখি আলমগীরের জন্য গান তৈরি করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার সংগীত পরিচালক শওকত আলী ইমন। গানের শিরোনাম ‘রাজকুমারী’। এর সুর ও সংগীতের পাশাপাশি কথাও লিখেছেন ইমন নিজেই।

ইতোমধ্যেই বড় পরিসরে সেট ফেলে ২৫ জানুয়ারি আরটিভির বেঙ্গল স্টুডিওর খোলামাঠে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন আঁখি আলমগীর নিজেই। তার সঙ্গে মডেল হয়েছেন একদল নৃত্যশিল্পী।

মিউডিক ভিডিওটি পরিচালনা করেছেন তরুণ ও জনপ্রিয় নির্মাতা উজ্জল রহমান। কোরিওগ্রাফি করেছেন আসাদ খান।

এ গান নিয়ে শওকত আলী ইমন বলেন, ‘আঁখির সঙ্গে আমার গানের কম্বিনেশনটা দারুণ। এর আগেও আঁখির কণ্ঠে আমার করা গানগুলো শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করেছেন। রিদমিক ধাঁচের ও নাচের এই গানটি আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।’

আঁখি আলমগীর বলেন, ‘এটি আমার খুব পছন্দের একটি গান। আমি যেমনটি চেয়েছি গানটি ঠিক তেমনই হয়েছে। আমার মনের মতো এমনটি গান বানিয়েছেন ইমন। এজন্য তাকে ধন্যবাদ। ভিডিওতে আমি নিজেই পারফর্ম করেছি। বড় আয়োজনে এর ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস শ্রোতারা নিরাশ হবে না।’

আগামী ঈদে গান ও ভিডিও আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্মাতা উজ্জল রহমান।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।